ঢাকা-কাঠমান্ডু পথে উড়তে চলেছে ইউএস-বাংলা

160c431ইউএস-বাংলা এয়ারলাইনস প্রথমবারের মতো দেশের বাইরে যাত্রী পরিবহন করতে যাচ্ছে। গন্তব্য ঢাকা থেকে নেপালের কাঠমান্ডু
বাংলাদেশের পঞ্চম বিমান সংস্থা হিসেবে ইউএস-বাংলা ঢাকা থেকে কাঠমান্ডু পথে যাত্রী পরিবহনে নেপাল সরকারের অনুমতি পেয়েছে। দ্য কাঠমান্ডু পোস্ট-এ গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, মে মাসের প্রথম সপ্তাহে ফ্লাইট চালু হতে পারে। তিনি জানান, ঢাকা-কাঠমান্ডু পথে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলার। এ পথে আসা ও যাওয়ার ভাড়া হবে জনপ্রতি ২০ হাজার টাকা। তবে শুরুতে নেওয়া হবে ১৭ হাজার টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.