আমিরাতে করোনাভাইরাস বিস্তাররোধে এগিয়ে এসেছেন শীর্ষ ব্যবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাতে সরকারের পাশাপাশি করোনাভাইরাস বিস্তাররোধে এগিয়ে এসেছেন দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। ইতিমধ্যে কোয়ারেন্টিন সেন্টারের জন্য ৫০টি আম্বুলেন্স, বাড়ি দান করেছেন ব্যবসায়ীরা। আমিরাতের অন্যান্য বড় ব্যবসায়ীরাও স্ব স্ব উদ্যোগে সরকারের পাশাপাশি সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

এদিকে করোনাভাইরাস ইস্যুতে আমিরাতের আবুধাবীতে টোল গেট চার্জ ডিসেম্বর পর্যন্ত ফ্রি করা হয়েছে। শারজাহ ও আজমানে (পার্কিং পারমিট শেষ হলেও) ৩১ মার্চ পর্যন্ত ফ্রিতে গাড়ী পার্কিং করা হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাস সর্তকতায় আমিরাতে বাইরের দেশ থেকে কেউ প্রবেশ করলে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আমিরাতে নিজ নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি আগমন ভিসা বাতিল করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ দুপুর ১২টা হতে বিদেশে অবস্থানরত ইউএইর রেসিডেন্সি ভিসাধারীদের আমিরাতে প্রবেশ (২সপ্তাহ) স্থগিত করেছে দেশটির প্রশাসন।

করোনা সর্তকতায় ইতিমধ্যে আমিরাতের সকল শিক্ষা প্রতিষ্টানসহ মসজিদ ও উপাসনালয়গুলো বন্ধ করা হয়েছে। সাথে অনেক ক্লাব, পার্ক, বীচ, হোটেল ও বার বন্ধ করা হয়েছে। এছাড়া আমিরাত ও বাংলাদেশ সরকারের নির্দেশনায় আবুধাবিতে বাংলাদেশের দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে কনসুলার সেবা বা পাসপোর্ট কাযক্রম সাময়িক বন্ধ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.