করোনা আতঙ্কে ইরাক ছাড়ছে ফ্রান্স ও ব্রিটিশ সেনারা

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ফ্রান্স, ইরাক থেকে তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে । এর আগে একই কারণে গত সপ্তাহে ব্রিটেনও ইরাকে মোতায়েন তাদের সেনাদের সরিয়ে নিয়েছে । একই কারণ দেখিয়ে  ইরাক থেকে তাদের সেনাদল সরিয়ে নিয়েছে চেক সামরিক বাহিনী।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস আতংকে সেনাদের সাময়িকভাবে সব ফরাসি সেনা ইরাক ত্যাগ করবে। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতেই সেনা প্রত্যাহার হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে।

আপাতত সেনা ফিরিয়ে আনবে ফ্রান্স। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত থাকবে।

ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র দেশটিত আস সাবাহ সংবাদপত্রকে জানিয়েছেন, ফরাসি সেনারা এরইমধ্যে ইরাক ত্যাগ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.