আশফাকের বয়স ৬৫, একদিন তার কাছে একটি রহস্যময় ফোন কল আসে। পরদিন সকালে আশফাক সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। দেখা যায়, ফোনটি করেছিলো মৃত বন্ধু সাইফের প্রেমিকা শাহনাজ। তাকে এইভাবে বাড়িতে নিয়ে আসার কারণটা জানতে চায় আশফাক। শাহনাজ বলে ‘তোমার কাছে একটা জিনিস চাইবো’। কিন্তু কি চাচ্ছে সেটা আর পরিস্কার হয়না। আশফাক ধরে নেয় শাহনাজ তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, ক্যান্সার আক্রান্ত শাহনাজ আসলে আশফাকের হাতটা শুধু ধরতে চায়, কারণ যুদ্ধের সময় সাইফ আশফাকের হাতে মারা গিয়েছিলো। এমনই এক গল্পে নির্মিত নাটক ‘অপেক্ষা’। জুয়েল কবিরের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আসিফ পিয়াল ও সাইমুন ইসলাম। নাটকটির দু’টি প্রধান চরিত্রে অভিনয় করেছেন- তারিক আনাম খান ও সাবেরী আলম। নাটকটি এনটিভিতে পহেলা এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।
আরও খবর
