করোনায় আক্রান্তের ঝুঁকিতে নেতানিয়াহু, আক্রান্ত উপদেষ্টা

ইসরায়েলের প্রধানমন্ত্রীর করোনায় আক্রান্ত হবের ঝুঁকিতে রয়েছেন। কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সংসদ বিষয়ক উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার স্থানীয় গণমাধ্যমের তরফে এই খবর জানানো হয়েছে।

স্থানীয় দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই তার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এখন ব্যবস্থা নেবেন নেতানিয়াহু। এই সংবাদমাধ্যম জানিয়েছে, পালুচের স্বামীর শরীরে করোনার উপস্থিতি পাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর তিনি আক্রান্ত হন।আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এদিকে ইসরায়েলে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত দেশটিতে ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। করোনা ঠেকাতে ইসরায়েলে সব স্কুল বন্ধ রাখা হয়েছে এবং জমায়েত বা একসঙ্গে ১০ জনের বেশি মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সুপারমার্কেট, ফার্মেসি, গ্যাসস্টেশন ও ব্যাংক ছাড়া সব প্রতিষ্ঠান গত ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশটিতে।

গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বিশ্বজুড়ে সাত লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ হাজার মানুষের। আর সুস্থ হয়ে উঠেছে দেড় লাখের বেশি মানুষ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.