করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে কাতারে করোনায় আক্রান্ত হয়ে আরেকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ নিয়ে কাতারে করোনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের উভয়েই বাংলাদেশি।
কাতারে করোনাভাইরাসে মৃত দ্বিতীয় বাংলাদেশির নাম আবুল কাসেম (৫৮) বলে জানা গেছে। প্রবাসীরা জানিয়েছেন, তার দেশের বাড়ি গাজীপুরে।
এর আগে গত শনিবার কাতারে আরেক বাংলাদেশির মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কাতারে ৭৮১ জন করোনাভাইরাস রোগীর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে গতকাল যোগ হওয়া ৮৮ জন রোগীও রয়েছেন। এছাড়া দেশটিতে ১১ জন করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন।
