৬৮ বছর বয়সী রানি এলিজাবেথ আজ ৪র্থ ভাষণ দেবেন 

আজ (রোববার ৫ মার্চ) রাতে করোনা পরিস্থিতিতে সংকট ও উত্তরণের দিক নির্দেশনা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৬৮ বছরের রাজত্বকালে জাতির উদ্দেশে এটি তার চতুর্থ ভাষণ।

যুক্তরাজ্য ও কমনওয়েলথের দেশগুলোর উদ্দেশ্যে তুলে ধরবেন দিক নির্দেশনা।ভাষণটি স্থানীয় সময় রোববার রাত ৮টায় এবং বাংলাদেশ সময় রাত ১টায় টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে সরাসরি প্রচারিত হবে।

কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রতিদিনই মারা যাচ্ছেন শত শত মানুষ। বিশ্বের অন্য দেশগুলোর অবস্থাও নাজুক। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যসহ কমনওয়েলথের দেশগুলোর উদ্দেশ্যে ভাষণ দেবেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। দেবেন সংকট উত্তরণের দিক নির্দেশনা।

রানির ভাষণটি উইন্ডসর প্রাসাদে ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। যা টেলিভিশন, রেডিও এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। ৯৩ বছর বয়সী রানী এলিজাবেথ তার স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে এখন উইন্ডসর প্রাসাদেই থাকছেন। করোনাভাইরাস থেকে নিরাপদে রাখতে রানিকে মার্চের মাঝামাঝি সময়ে উইন্ডসরে নিয়ে যাওয়া হয়।

ভাষণ প্রচারিত হওয়ার আগে রানির ভাষণের একটি সংক্ষিপ্ত অংশ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, সংকটের এ মুহূর্তে ব্রিটেনের নাগরিকরা এক কঠিন পরিস্থিতিরি মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিকে কঠিন পরীক্ষার সময় হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

৬৮ বছরের রাজত্বকালে জাতির উদ্দেশে এটি তার চতুর্থ ভাষণ। এর আগে রানি ২০০২ সালে তার মায়ের মৃত্যুর সময়, ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের সময় এবং তারও আগে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় এমন বিশেষ ভাষণ দেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাছাড়া, ২০১২ সালে রানি তার শাসনকালের হীরক জয়ন্তী পালনের সময়ও টেলিভিশনে ভাষণ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.