করোনায় যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর- রয়টার্সঙ্ঘাত

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দুইদিন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯০০ জনের ওপরে ছিল।তবে আগের সপ্তাহগুলো থেকে এখন মৃত্যুর সংখ্যা কমেছে।দেরিতে মৃত্যু নিবন্ধনের কারণে পরিসংখ্যানে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক উপদেষ্টারা বলছেন, ইউরোপের যেসব দেশে কোভিড-১৯ মারত্মক ও খারাপভাবে ছড়িয়েছে তার মধ্যে যুক্তরাজ্যের নাম যুক্ত হতে পারে।

এতে বলা হয়েছে, হাসপাতালের বাইরে বাসায় বা বৃদ্ধাশ্রমে যারা মারা গেছেন তাদের সংখ্যা এতে অন্তর্ভূক্ত করা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.