করোনার প্রাদুর্ভাব ঠেকাতে মালয়েশিয়ায় আবারও বাড়ল লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়ায় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে লকডাউন। এবার ১২ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশেষ ভাষণে এই ঘোষণা দেনধ

মালয়েশিয়াজুড়ে কোভিড-১৯ সংক্রমণ ও মৃতের সংখ্যা গত কয়েকদিনে কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে। চলমান লকডাউন ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও আগামী ১২ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে মালয়েশিয়ায় ৫ হাজার ৬০৩ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯৫ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ৫৪২ জন।

লকডাউন বাস্তবায়নে পুলিশের পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। এদিকে, এমন পরিস্থিতিতে ব্যাপক শঙ্কা আর খাদ্য সংকটে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসী বাংলাদেশিরা।

তবে এই মহামারি থেকে বেড়িয়ে আবার স্বাচ্ছন্দ্যে ফিরবে মালয়েশিয়া এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.