বিরক্ত করলে মার্কিন যুদ্ধজাহাজে হামলা, হুমকি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জাহাজ যদি পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য কোনো রকমের বাধাবিঘ্ন সৃষ্টি করে তাহলে সেগুলোকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এবার ছেড়ে কথা বলেনি ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনী যদি ইরানের সামরিক বাহিনীকে কোনো রকমের বিরক্ত করে তাহলে তাদের যুদ্ধজাহাজে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আমেরিকানদের সতর্ক করেছি যে, আমাদের জাতীয় নিরাপত্তা, সামুদ্রিক সীমানা, সামুদ্রিক স্বার্থ, নৌবাহিনীর বাহিনীর সুরক্ষা এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ রুখে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ।

সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের পানিসীমার দিকে আমেরিকার একটি যুদ্ধজাহাজ এগিয়ে গেলে তাকে বাধা দেয় ইরানি গানবোটগুলো। ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের যুদ্ধজাহাজ বা গানবোটগুলোতে গুলি করার নির্দেশ দিয়েছেন। আর এতেই ক্ষেপেছে ইরান। তারাও হুমকি দিয়েছে।

সূত্র: পার্সটুডে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.