শৈলকুপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে কুষ্টিয়ার রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসেনকে (২২) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত আরাফাত শেখপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে ।

শৈলকুপা কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পিয়ার আলী জানান, জেলা সদরের শেখপাড়া গ্রামের আরফাত হোসেন ও তার পিতা জাহাঙ্গীর হোসেন বাড়ির পাশে ক্রয়কৃত একটি জমি মঙ্গলবার দুপুরে ঘিরতে যায়।

এসময় পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের মৃত রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জ্বল বাধা দেয়। সেসময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা গাছের ডাল দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে।

তখন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments (0)
Add Comment