ঢাকায় সামাজিক দূরত্ব না মানায় ৯৮ জনকে অর্থদণ্ড

ঢাকা মহানগরীরসহ বিভিন্ন স্থানে সামাজিক দূরত্বের সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় মোবাইল কোর্ট চালিয়ে ৯৮ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন।

এদিন ৫৯টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৮টি মামলায় ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

ঢাকা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এদিন ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীর ধানমণ্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ জেলার সব উপজেলায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় মোট ৫৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৮টি মামলায় ১ লাখ ২৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাতে ২০০টি, দোহার উপজেলাতে কিন্ডার গার্টেনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ৪০০টি, মধ্যবিত্তদের ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment