স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সিভিক সেন্টারে ফ্লোরিডা অঙ্গরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. সিদ্দিকুর রহমান।
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এ কারণে তারা সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। তিনি বলেন, বিএনপি ‘ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়’ কথিত স্লোগান দিলেও কাজের ক্ষেত্রে এর উল্টোটা করছে। ইলিনয় রাজ্যের শিকাগোতে স্বাধীনতা দিবসের প্যারেডকে বাংলাদেশের নাম পাল্টে জিয়াউর রহমানের নামে করতে চেয়েছিল। কিন্তু বিএনপির লোকরাই তাতে সাড়া দেয়নি। তিনি বলেন, ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারবে না।