করোনায় ব্রিটেনে ছয় সপ্তাহের মধ্যে মৃত্যু সর্বনিম্ন

করোনাভাইরাসে ব্রিটেনে মৃতের সংখ্যা আবারও কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় (সোমবার) ২১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার ছিল ২৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৫ জন।

এই সংখ্যা গত ৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে, ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮৭৭ জন। রবিবার বলা হয়েছিল ৩৯২৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬০ জন।

বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ২০৯ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫, ওয়েলসে ৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ২১৯ জন।

এই হিসাব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসাবই সরকারিভাবে গ্রহণযোগ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.