এয়ারবাস ও বোয়িং থেকে উড়োজাহাজ নিবে না কান্তাস এয়ারওয়েজ

উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস ও বোয়িং থেকে শিগগিরই কোনো উড়োজাহাজের সরবরাহ গ্রহণ করবে না বলে জানিয়েছে কান্তাস এয়ারওয়েজ লিমিটেড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে বিমান পরিবহন সংস্থাটি। মূলত কান্তাস করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সৃষ্ট সংকটের কারণে নতুন করে উড়োজাহাজের সরবরাহ গ্রহণ করতে চাইছে না।

২০২০ সালের শেষ নাগাদ কান্তাস এয়ারওয়েজের বহরে বোয়িংয়ের তিনটি উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা ছিল। এছাড়া বিমান পরিবহন সংস্থাটিতে ২০২২ সাল নাগাদ মোট ১৮টি উড়োজাহাজ সরবরাহের কথা রয়েছে এয়ারবাসের। এর মধ্যে এয়ারবাস প্রথম উড়োজাহাজ আগস্টে সরবরাহ করবে বলে নির্ধারিত ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে বিশ্বব্যাপী বিমান ভ্রমণে ধস নেমেছে। ছাঁটাই করা হচ্ছে এ খাতের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক কর্মী। এ অবস্থায় কান্তাসসহ প্রায় সব বিমান পরিবহন সংস্থাই আপাতত টিকে থাকার লড়াইয়ে শামিল হয়েছে। ফলে কান্তাস বর্তমানে বোয়িং ও এয়ারবাসের সরবরাহকৃত উড়োজাহাজ গ্রহণের অবস্থায় নেই।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.