বাংলাদেশের কেবিন-ক্রুদের জন্য যে নির্দেশনা দিল বেবিচক

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

করোনা পরিস্থিতিতে ১৬ মে পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

করোনা পরবর্তী সময়ের বিমান চলাচলে কিছু গাইড লাইন তৈরি করেছে বেবিচক কর্তৃপক্ষ। এই গাইডলাইনে কেবিন ক্রু দের জন্য দেওয়া হয়েছে কিছু বিশেষ নির্দেশনা-

  • ফ্লাইটে কেবিন ক্রুদের সার্জিক্যাল অথবা মানসম্মত মাস্ক এবং ক্যাপ,পরতে হবে। তাদের n-95 মাস্ক, চশম্‌ রাবারের হ্যান্ড গ্লাভস এবং ফেসিয়াল মাস্ক পরতে হবে। হ্যান্ড গ্লাভস এবং মাস্ক প্রতি 4 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে।
  • কেবিন ক্রুদের ককপিটে প্রবেশ কমাতে হবে এবং যোগাযোগ বাড়াতে হবে ইন্টারকমে।
  • ফ্লাইটে যদি দুজন কেবিন-ক্রু থাকেন তাহলে উভয়েই একসঙ্গে খাবার পরিবেশন করতে পারবেন না
  • কেবিন ক্রুরা কোন দেশে যাত্রাবিরতি করলে এবং কোন হোটেলে অবস্থান করলে সেখানকার রুমেই খাবার খেতে হবে। প্রয়োজনে হোটেলে খাবার রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিতে পারবেন। তবে কোন মতেই হোটেলের বাইরে যেতে পারবেন না।
  • যদি কোন কেবিন ক্রু’র করোনা উপসর্গ দেখা দেয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং তার সংস্পর্শে আসা সবাইকে পর্যবেক্ষণে রাখতে হবে এবং তাদের হোম কোয়ারেন্টিনে পাঠাতে হবে।
  • ফ্লাইটে যাত্রীদের আসনবিন্যাস এইভাবে করতে হবে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে এবং প্লেনের শেষের দুই সারিতে সিট খালি রাখতে হবে। ফ্লাইটে যদি কোন কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে রোগী পাওয়া যায় তাহলে একজন ক্রু তাকে নিরাপত্তা নিশ্চিত করে প্লেনের ঐ সিট গুলোতে নিয়ে বসাবেন।
  • সর্বোপরি কেবিন ক্রু এবং পাইলটদের মানসিকভাবে শক্তিশালী করতে হবে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.