তামিম ইকবালের শো-তে আসছেন ওয়াসিম আকরাম

তামিমের সোমবারের লাইভ শো-তে অতিথি হয়ে এসেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তামিমের অফিসিয়াল ফেসবুক, ইউটিউব চ্যানেলে রাত সাড়ে দশটায় লাইভ অনুষ্ঠানটি শুরু হয়েছিল। প্রায় ত্রিশ মিনিটের প্রাণবন্ত আড্ডায় দুজন কথা বলেন ক্রিকেট নিয়ে।

বিরাট কোহলির সঙ্গে আড্ডা শেষে তামিম আরেকটি চমক দিয়েছেন। জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার (১৯ মে) তামিমের অতিথি হয়ে আসবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। সাথে থাকবেন বাংলাদেশের তিন প্রাক্তন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলট। রাত সাড়ে দশটায় লাইভ আড্ডা শুরু হবে।

করোনার এই মহামারির সময়ে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে নিয়মিত লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে অনেক তারকা-মহাতারকা যোগ দিয়েছেন ‘লাইভ আড্ডা উইথ তামিম’ এর অনুষ্ঠানে।

তৃতীয় বিদেশী ক্রিকেটার হিসেবে কোহলি আজ যোগ দিয়েছিলেন তামিমের শো-তে। এর আগে তামিম হাজির করেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।

জাতীয় দলের সতীর্থ মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়ে এসেছিলেন ‘উপস্থাপক’ তামিম। যুক্ত করেছেন রুবেল, তাসকিন, লিটন, মুমিনুল, সৌম্য ও তাইজুলকেও। এছাড়া একটি পর্বে নিয়ে এসেছিলেন বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, খালেদ মাহমুদ সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.