করোনা আক্রান্ত জার্মানির শিক্ষক-শিক্ষার্থীরা, ফের স্কুল বন্ধ

ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। কিন্তু আনন্দ নেই জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনে। করোনা মহামারীর কারণে নিজেদের চেয়ে তারা বেশি চিন্তিত দেশে থাকা পরিবার-পরিজন নিয়ে। প্রবাসী বাংলাদেশিদের কেউ মারা না গেলেও, জার্মানিতে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ২শ’ ২৮ জনের।

করোনার ভয়াল থাবায় ঈদের আনন্দ ছাপিয়ে প্রবাসীদের মনে ভর করেছে উদ্বেগ আর উৎকণ্ঠা। দেশে থাকা পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় তারা।

এদিকে নতুন করে শিক্ষার্থী ও শিক্ষক আক্রান্ত হওয়ায়, কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল আবারো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিন পর কেনাকাটা করতে পেরে খুশি স্থানীয়রা।

অবশেষে শপিং মলসহ বিভিন্ন ধরনের প্রসাধনী দোকান খুলেছে, এটা আনন্দের। এখন যার যা কিছু প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারবে। তবে আমরা সবাই হাত ধোয়াসহ মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রেখে চলছি।

জার্মানির সবকিছু ধীরে ধীরে শিথিল করা হলেও, কর্মহীন হওয়ার শঙ্কা কাটছে না দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.