কাতার থেকে প্রবাসীদের ফিরিয়ে আনতে বিমানের বিশেষ ফ্লাইট

কাতার থেকে বাংলাদেশী প্রবাসীদের ফিরিয়ে আনার জন্য ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট।
সকাল ৮ টায় বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
জানা যায় আজ রাতেই কাতার প্রবাসীদের নিয়ে ফিরবে ফ্লাইটটি।
এছাড়া কলকাতায় আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১ টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
বিমানের ড্যাস-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হয় এই ফ্লাইটটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.