কলকাতায় আটকে পড়াদের ফেরাতে নভোএয়ারের ২ বিশেষ ফ্লাইট

কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২৯ মে ও ৩১ মে সেখান থেকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

রবিবার কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে কয়েক দফায় ভারতে আটকে পড়া নাগরিকদের জন্য কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি স্থান থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের প্রায় সাড়ে তিন হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.