দুবাই থেকে ফিরতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা, জেনে নিন টিকেট বুকিংয়ের উপায়

এভিয়েশন নিউজ রিপোর্ট:

দীর্ঘদিন ধরে দুবাইতে আটকেপড়া এবং ফিরতে চাওয়া বাংলাদেশি যাত্রীদের জন্য সুবর্ন সুযোগ।
সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ ফ্লাইটের। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের অধিনে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। বিমানের বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজের ব্যবস্থা করা হয়েছে দুবাই থেকে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য। ফ্লাইট নং বিজি- ৪০৪৩।
এই বিশেষ ফ্লাইটটি আগামী ৩০ মে দুবাই থেকে ঢাকা আসবে।
ফ্লাইটটিতে আসন সংখ্যা রয়েছে ২৬০ টি।এর মধ্যে ইকোনোমি ক্লাসের আসন রয়েছে ২৩৮টি এবং ২২ টি বিসনেস ক্লাস আসন রয়েছে।
ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের যাত্রীদের ফ্রি ব্যাগেজ সুবিধা ৩০ কেজি পর্যন্ত। বিজনেস ক্লাসের যাত্রীরা পাবেন ফ্রি ৫০ কেজি ব্যাগেজ সুবিধা।
অতিরিক্ত প্রতি কেজি ১৫ দিরহাম করে (বুকিং এর সময় কন্ফার্ম করতে হবে)। ফ্লাইটে খাবারের পূর্ণ ব্যবস্থা রয়েছে। বুকিং এর শেষ সময় ২৬ সে মে দুপুর ১:০০ টা পর্যন্ত।
যোগাযোগ –
হেলম্যাক ট্রাভেলস, রাশিদিয়া-৩
আজমান (০৬৭৪৪১১২৭,০৫৫৭৩৫১৫১১)
জামিল হেলম্যাক ট্রাভেলস রাশিদায়া-২ আজমান ( ০৫৫৭৮২৫৯৫৫ )
উক্ত নাম্বার গুলোতে ওয়াটস অ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

হেলম্যাক ট্রাভেলস লোগো
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.