দেশে ফিরলেন কাতারে আটকাপড়া ১৬ বাংলাদেশি

কাতারে ভিজিট ভিসায় বেড়াতে এসে করোনা ভাইরাসের কারণে আটকা পড়েছিলেন কিছু বাংলাদেশি। ২৪ মে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে (বিজি৪০৫৭) তারা বাংলাদেশে ফিরে গেছেন।

রোববার বাংলাদেশ দূতাবাস কাতার থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাতারে এসে আটকাপড়া বাংলাদেশি নাগরিক এবং বিশেষ করে নারী ও শিশুদের বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়টি প্রাথমিকভাবে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হয় ।

এ পর্যন্ত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন ৩২ জন। এরা সবাই ভিজিট ভিসায় কাতারে বেড়াতে এসেছিলেন।

তাদের মধ্যে ১৬ জনকে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটটিতে টিকেট কেটে বাংলাদেশে ফিরে গেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.