করোনায় আক্রান্ত হয়ে বিমানের সাবেক পাইলট আশরাফ খান লাইফসাপোর্টে, বেঁচে নেই স্ত্রী
একই পরিবারের ৭ জন করোনা পজেটিভ
এভিয়েশন নিউজ রিপোর্ট : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
আলী আশরাফ খান, তার স্ত্রী, পুত্র-পুত্রবধূ এবং বাসার গৃহকর্মী সহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আলী আশরাফ খানের স্ত্রী।
তার স্ত্রী দীর্ঘদিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আলী আশরাফ খান প্রায় ৩৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে চাকরি করে এখন অবসর জীবন যাপন করছেন।
তিনি বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট এসোসিয়েশন (বাপা) এর সভাপতি ছিলেন।
কর্মময় জীবনে আলী আশরাফ খান বিমানের ডিসি-১০, এয়ারবাস ৩১০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাইলট হিসেবে সুনাম এর সাথে দায়িত্ব পালন করেছেন।
আলী আশরাফ খান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছেন।
তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।