করোনার জীবাণু ধ্বংসে আসছে ইলেকট্রনিক মাস্ক

বিশ্বজুরে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, এরই মধ্যে কেড়ে নিয়েছে সাড়ে ৩ লাখেরও বেশি প্রাণ। প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুরক্ষায় যেসব সামগ্রী রয়েছে তার মধ্যে মাস্ক অন্যতম। এবার ইলেকট্রনিক মাস্ক আবিষ্কার করেছেন তুরস্কের দুই গবেষক, যা করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করতে পারবে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়, সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক তারিক ইলমাজ ও ইমরে আর্সলান ইলেকট্রনিক মাস্ক তৈরি করেছেন। এই মাস্ক সাধারণ রোগ-জীবাণুর পাশাপাশি করোনাভাইরাসের জীবাণুও ধ্বংস করতে পারবে।

এই মাস্ক পরা থাকলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না। মূলত জীবাণু মারতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে এই মাস্কে।

ইলেকট্রনিক মাস্কের অন্যতম আবিষ্কারক ডা. তারিক ইলমাজ বলেন, ‘প্রথমে আমরা বহনযোগ্য ও নিজে নিজেই জীবাণুমুক্ত হতে পারে এমন মাস্ক তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমরা জীবাণু ও ভাইরাস ধ্বংস করতে পারে এমন মাস্ক তৈরির পরিকল্পনা নিয়ে আগাই।’

তিনি বলেন, ‘উনিশ শতক থেকে গবেষণায় দেখা গেছে- আল্ট্রাভায়োলেট রশ্মি ভাইরাস মারতে পারে। মাস্কে এই আল্ট্রাভায়োলেট রশ্মি যুক্ত ও কার্যকর করাটা ছিল চ্যালেঞ্জিং। বেশ সময়ও লেগেছে। অবশেষে মাস্কে আমরা এই প্রযুক্তি যুক্ত করতে সক্ষম হয়েছি। এটার পাশাপাশি ইলেকট্রিক্যাল সিলভার বেসও তৈরি করেছি। এর মধ্য দিয়ে আমরা জীবাণু ও ভাইরাস ধ্বংসকারী মাস্ক তৈরি করতে সক্ষম হয়েছি।’

ইলেক্ট্রনিক মাস্কের বিশেষত্ব সম্পর্কে ডা. ইমরে আর্সলান বলেন, ‘মাস্কের মধ্যে আমরা একটা ফিল্টার তৈরি করেছি যেটা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে জীবাণু ও ভাইরাস ধ্বংস করে পরিস্কার থাকবে। ফিল্টারে কোনো ভাইরাস ধরা পড়লে সেটাকে ধ্বংস করবে। এটা মূলত পাওয়ার ব্যাংক থেকে শক্তি নেবে। আর সেটার মাধ্যমে একটানা ১২ ঘণ্টা চলবে।’

তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা এটার মেধাস্বত্ত্ব পাওয়ার জন্য আবেদনও করেছি। সেটা পেয়ে গেলেই আমরা এটা উন্মুক্ত করবো।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.