ফ্রান্সে বার-রেস্টুরেন্ট-শিক্ষা প্রতিষ্ঠান খুলছে

ফ্রান্সের প্যারিসে দ্বিতীয় দফায় লকডাউন খুলে দেয়ার পর খুলেছে বার, রেস্তোরাঁসহ অন্যান্য প্রতিষ্ঠান। এ অবস্থায় কাজে যেতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, দেশটিতে একদিনে নতুন করে করোনায় ৩১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩শ’র বেশি।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউন তুলে দেয়ার কাজ শুরু হচ্ছে মঙ্গলবার (২ জুন) থেকে। দীর্ঘদিন বন্ধ থাকা বার-রেস্টুরেন্ট ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করে দিবে।

লাল রঙ তুলে দিয়ে পুরো দেশকে সবুজ আর কমলা রং অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ ২ জুন থেকে সবুজ অঞ্চলের রেস্টুরেন্টসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা জানিয়েছেন। তবে কমলা রং অঞ্চলে রেস্টুরেন্টের বাইরে স্থান খোলার কথা জানিয়েছেন তিনি। একইসাথে রেস্টুরেন্টগুলোতে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরে থাকতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.