এবার ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার হুমকি দিলেন

পুরো বিশ্ব করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস ব্রাজিলেও হানা দিয়েছে। এরই মধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মাঝেই প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে ব্রাজিলের বেরিয়ে যাওয়ার হুমকি দিলেন ।

নোভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়ে জাতিসংঘ সংস্থা সতর্ক করেছিল ব্রাজিলিয়ান সরকারকে। তারপরই এমন হুঁশিয়ারি ব্রাজিলের রাষ্ট্র প্রধানের।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোলসোনারো অভিযোগ করেন, ডব্লিউএইচও ‘একটি বিশেষ গোষ্ঠীর অনুগত’ ও ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান। তিনি আরও বলেন, এই সংস্থা ‘আদর্শগত পক্ষপাতিত্ব ছাড়া’কাজ বন্ধ না করলে সদস্যপদ বাতিলের কথা ভাববে ব্রাজিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.