নিউইয়র্ক সরব, কাজে ফিরছেন ৪ লাখ কর্মী

করোনাভাইরাস সংক্রমণ রোধে নিউইয়র্ক সিটি ৮১ দিনের লকডাউন শেষে ৮ জুন সচল হয়েছে। লকডাউন তুলে নেওয়ায় ৪ লাখের বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে করোনার হটস্পট ছিল। করোনায় এখানে প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে এ নগরীর মানুষ কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ মেনে চলেছেন। ফলে স্থিমিত হয়েছে করোনার সংক্রমণ। অঙ্গরাজ্যটির গভর্নর এ্যান্ড্রু ক্যুমো এবং সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ায় নগরবাসীকে পৃথক পৃথকভাবে ধন্যবাদ জানিয়েছেন।

তারা বলেছেন, সকলে সজাগ থাকায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং আমরা জয়ী হয়ে ফিরেছি। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা আর মহামারিতে রূপ নিতে পারবে না এই সিটিতে। নিজের, পরিবারের, প্রতিবেশী এবং গোটা সমাজের মঙ্গলে সকল নাগরিক যথাযথভাবে দায়িত্ব পালন করবেন বলে তারা আশা পোষণ করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.