পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (১৩ জুন) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই।
আফ্রিদি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে লিখেছেন, আমি বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম। আমার শরীর খুব খারাপ লাগছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড-১৯ পজিটিভ। আমার আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে তিনি দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন।