করোনা সংকটে বাংলাদেশ আটকে পড়েছেন অনেক পর্তুগালপ্রবাসী। তাঁদের পর্তুগালে ফেরাতে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ২৪ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে লিসবনে পৌঁছাবে।
গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয় বিশেষ ফ্লাইটটি ২৪ জুন বাংলাদেশ সময় বেলা ১১টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। পর্তুগালের লিসবনে স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান অবতরণ করবে।