বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন সদর দফতর লক্ষ্য করে রকেট হামলা

রকেট হামলা চালানো হয়েছে ইরাকের রাজধানী বাগদাদ বিমানবন্দরের কাছে থাকা মার্কিন বাহিনীর সামরিক সদর দফতর লক্ষ্য করে ।

তুর্কির সংবাদ মাধ্যম আনাদলু ইরাকি পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার জানায়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি রকেট বিস্ফোরণ ঘটে। বিমানবন্দরের সেই অংশে মার্কিন সেনাবাহিনীর সদর দফরতর রয়েছে।

পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন আহমেদ খালাফ আনাদলুকে বলেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য দুটি রকেট করে ছোড়া হয়েছে। যেখানে বিমানবন্দরের সামরিক অংশে আমেরিকান বাহিনীর সদর দফতর রয়েছে। তবে সেখানো কোনো মৃত্যু বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বাগদাদের পশ্চিমে আল-ফুরাত এলাকায় একটি রকেট লঞ্চার পেয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.