নিউজিল্যান্ডে ২৪ ঘন্টা না পেরোতেই দ্বিতীয় বার ভূমিকম্প আঘাত হেনেছে

নিউজিল্যান্ডে ২৪ ঘন্টা না পেরোতেই দেশটির উত্তর পূর্বাঞ্চলের গিসবর্ন উপকূলে দ্বিতীয় বার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবারে ভোররাতে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ৭.৪ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১২.৪৯ মিনিটে তীব্র কম্পন অনুভূত হয়। উত্তর দ্বীপের পূর্ব উপকূল জুড়ে প্রচন্ড শব্দ হয়। গিসবর্ন উপকূল থেকে ৭০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত করে। ভূ-গর্ভস্থ গভীরতা ছিল ৩৩ কিলোমিটার। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আর এই ভূমিকম্প থেকে সুনামির কোন আশঙ্কা নেই বলে বলছে জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা দেড়টায় নিউজিল্যান্ডের উত্তর অংশে ৭.৪ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে। এ থেকেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হানার পর নিউজিল্যান্ড ও তার পার্শ্ববর্তী পর্যটন হটস্পট ফিজি ও ভানুয়াতুতে সুনামি সতর্কতা জারি

দ্য প্যাসিফিক সুনামি সতর্ককারী সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে ফিজি, কার্মাদেক দ্বীপ, নিউ ক্যালেডোনিয়া, নাইয়ু, টোঙ্গা ও ভানুয়াতে সুনামি হতে পারে।

দ্য মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা বলছে, ১৮ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডের অপোটিকি শহর থেকে ৬৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.