বোনাসের জন্য মামলা, উল্টো জরিমানা নেইমারের

ফুটবল ক্লাব বার্সেলোনা প্রাপ্য বোনাস দেয়নি, এমন দাবি তুলে সাবেক ক্লাবের বিপক্ষে মামলা করেছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।
সেই মামলায় হেরে বোনাস পাওয়া তো দূরে থাক, বরং জরিমানার মুখে বর্তমানে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) খেলা নেইমার। বার্সেলোনার কাছে
আইনি লড়াই হেরে যাওয়াতে ৬.৭ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে।
যা বাংলাদেশি অর্থমূল্যে ৬৭ লাখ টাকার মতো।
আর এই তথ্য আজ (১৯ জুন) এক বিবৃতিতে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

নেইমার বার্সেলোনার সঙ্গে ২০১৬ সালে পাঁচ বছর মেয়াদি নতুন চুক্তিতে সাইন করেন।
সেই চুক্তি অনুসার ২০১৭ সালের জুলাইয়ে ক্লাব হতে বোনাস পাওয়ার কথা ছিল তাঁর।

কিন্তু এর আগে ন্যু ক্যাম্প থেকে ট্রান্সফার ফি’র রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমায় নেইমার।
তবে ঠিকই জুলাই পর্যন্ত বার্সেলোনায় থাকে নেইমার।
আর তাই চুক্তি অনুসারে কাতালান ক্লাবটির থেকে বোনাসের পুরো ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করে বসে নেইমার।
তবে পাঁচ বছরের চুক্তি ভেঙ্গে এক বছরের মাথায় ক্লাব ছাড়ায় প্রাপ্য বোনাসের পুরোটা দিতে অস্বীকৃতি জানায় বার্সেলোনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.