ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান শাসিত জম্মু-কাশ্মীরে দিনভর গোলাবর্ষণ করেছে। এতে এক কিশোর নিহত হয়েছে।
রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, শনিবার হাবেলি জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই হামলায় কিশোরটির মা-সহ আরও এক বালক আহত হয়েছেন।
পাকিস্তানী পুনচ ডিভিশন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) রশিদ নাঈম খান জানান, ভারতের সেনাবাহিনী শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হিলান, কালামুল্লাসহ আশপাশের গ্রামের মানুষজনদের লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।
গোলাবর্ষণের আঘাতে কালামুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত ও তার মা আহত হন। এসময় একই গ্রামের ৯ বছরের আরও এক শিশু আহত হয়েছে। গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিনা উস্কানিতে পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতীয়দের হামলার প্রতি বিশ্ব সম্প্রদায়কে নজর দেয়ার আহ্বান জানিয়েছে।