হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সতর্ক করল মার্কিন যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বব্যাপী অনেকেই হাত ধোয়ার বদলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে।
তবে তাদের জন্য দুঃসংবাদ জানাল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
বিষাক্ত অনেক উপাদান থাকায় ক্ষতিকর বিবেচনায় অন্তত ৯টি ব্রান্ডের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে এফডিএ।
খবর সিএনএন ও নিউইয়র্ক টাইমসের।

এফডিএ জানিয়েছে, হাত পরিষ্কারের উপকরণ হ্যান্ড স্যানিটাইজার বিষাক্ত ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি হচ্ছে।
এতে রয়েছে মিথানল, বেনজেথোনিয়াম ক্লোরাইড, ট্রিকলোসানের মতো ক্ষতিকর উপাদান।
এসব উপাদান হাতের ত্বকে বিষক্রিয়ারও সৃষ্টি করতে পারে। স্যানিটাইজার লাগানোর পরে যেহেতু আর হাত ধোয়া হয় না, তাই ওই হাতে খাবার খাওয়াও ঝুঁকির।

সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি তারা ক্লিনকেয়ার নোজার্ম ও লাভারজেল নামে দু’টি হ্যান্ড স্যানিটাইজারের নমুনা পরীক্ষা করে দেখেছে,
তাতে ৮১ শতাংশ পর্যন্ত মিথানল বা উড অ্যালকোহল রয়েছে।
এই রাসায়নিক হ্যান্ড স্যানিটাইজারে উপাদান হিসেবে গ্রহণযোগ্য নয় ও ত্বকে বিষাক্ত প্রভাব ফেলতে পারে বলে এটি কারও ব্যবহার করাও উচিত হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.