আকাশপথে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা বাংলাদেশের

বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে ইতালি যাওয়া যাত্রীদের পরীক্ষার পর কিছু ব্যাক্তির

শরীরে করোনা ধরা পড়ে।
এরপর ঢাকার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় ইতালি।
এর আগে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনও ঢাকার সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল একই কারণে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে তথ্যগুলো জানায়।
এর মধ্যে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র‍্যাব তদন্ত করে ঢাকার রিজেন্ট হাসপাতাল থেকে

করোনাভাইরাস পরীক্ষার হাজার হাজার ভুয়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে।

এমনকি নমুনা না নিয়ে কিংবা নমুনা নিয়ে ফেলে রেখে টাকার বিনিময়ে মনগড়া রিপোর্ট দেওয়ার প্রমাণ পেয়েছে র‍্যাব,

যে খবর মূহূর্তেই ছড়িয়েছে সারা বিশ্বে।

বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি?

৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরুর পরই বিদেশ থেকে আসা বাংলাদেশীদের কোয়ারেন্টিন

করা নিয়ে শোরগোল দেখা দিয়েছিলো যা খবর হয়েছিল জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। এমনকি ইতালি

থেকে আসা একটি দলকে কোয়ারেন্টিনের জন্য হজ ক্যাম্পে নিয়েও রাখা যায়নি তাদের অসহযোগিতার কারণে।

পরে ইতালি প্রবাসীদের অনেকের এবং তারা যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের অনেকে করোনায় আক্রান্ত হবার

খবর এসেছে। এরপর ঢাকায় দুটি প্রতিষ্ঠানের ভুয়া করোনা রিপোর্ট দেবার খবর আবার আলোচনার ঝড় তুলেছে।

এর মধ্যে গত ছয় মাসেও করোনা স্ক্রিনিংয়ের কার্যকর কোনো পন্থা দাঁড় করানো যায়নি ঢাকা বিমানবন্দরে।

পাশাপাশি ঢাকা থেকে নেগেটিভ সনদ দেখিয়ে বিমান যাত্রার পর বিদেশে গিয়ে যাত্রীর করোনাভাইরাস পজিটিভ

ধরা পড়ার ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত হয়েছে। ইতালিতে এমন যাত্রী পাওয়ার পর সেখানকার

কর্তৃপক্ষ ও গণমাধ্যম এমন বাংলাদেশী যাত্রীদের নাম দিয়েছে ‘ভাইরাস বোমা’।

দ্রুত সমস্যা অর্থাৎ নমুনা পরীক্ষা গ্রহণযোগ্য পর্যায়ে নিতে না পারলে আরও অনেক দেশ বিশেষ করে পশ্চিমা বিশ্ব

থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস বলেন, ‘বাংলাদেশ হয়তো বিচ্ছিন্ন হবে না। তবে করোনার ভুয়া সার্টিফিকেট ইস্যুকে শক্ত হাতে ডিল করতে হবে বাংলাদেশকে।’

তিনি বলেন, ‘ এটা শুধু বাইরের দেশের ব্যাপার না। নিজেদের জন্যও বড় ব্যাপার। এখন যারা যোগাযোগ বন্ধ

করছে সেটা সাময়িক। করোনা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অনেক বড় দেশই এমন পরিস্থিতি মোকাবেলা করছে।

তবে এটা ঠিক যে যেসব অভিবাসীরা ফিরে এসেছিলো তাদের ফিরে যাওয়ার ওপর প্রভাব পড়বে।’

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রুকসানা কিবরিয়া বলছেন, পুরোপুরি বিচ্ছিন্ন না

হলেও করোনাভাইরাসকে ঘিরে যেসব অনিয়ম হচ্ছে তাতে চাপের মুখে পড়বে বাংলাদেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.