আইইউসিএনের নির্বাচনে আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেবে বাংলাদেশ। আইইউসিএনের প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মতি প্রদান করেন।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইইউসিএনের প্রেসিডেন্ট পদপ্রার্থী সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। আইইউসিএনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন প্রার্থনা করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এ প্রার্থীর পক্ষে তার সমর্থন ব্যক্ত করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.