কক্সবাজার রুটে প্রতিদিন ৩ ফ্লাইট ইউএস-বাংলার

কক্সবাজারে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করবে বলেও জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিমানসংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে দীর্ঘ সোয়া চার মাস পর বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের অনুমতি মোতাবেক বৃহস্পতিবার থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে পুনরায় ফ্লাইট চালু করেছে।

সব ধরনের স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন করে ইউএস-বাংলা প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে।
প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট।

প্রতিদিন সকাল ১১টা ৩৫ মিনিটে, দুপুর ২টা ৫ মিনিটে ও বিকেল ৫টা ৫ মিনিটে আবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.