ট্রাম্পের সংবাদ সম্মেলন চলাকালীন হোয়াইট হাউসের বাইরে গুলি

আর সব সাধারণ দিনের মতো সোমবারও সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত সাংবাদিকদের ব্রিফও করছিলেন।
কিন্তু হোয়াইট হাউসের বাইরে গুলির ঘটনায় মাঝপথে তাকে মঞ্চ ছাড়তে হয়।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প যখন নিয়মিত ব্রিফিং করছিলেন, মাঝপথে বাইরে গুলির ঘটনা ঘটে।
এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে সরিয়ে নেন। বের হয়ে যাওয়ার সময় তার মুখ থেকে ‘ওহ!’ এবং ‘হোয়াটস হ্যাপেনিং’ শব্দ দুটি শোনা যায়।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জানার পর নয় মিনিটের ব্যবধানে তিনি আবার সংবাদ সম্মেলনে যোগ দেন।
আর গুলির ঘটনা সময় বাইরে থেকে হোয়াইট হাউসের দরজা বন্ধ করে দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.