পোশাক যত ছোট ডিসকাউন্ট তত বেশি

Untitled-11462002395পণ্যের প্রচার করতে বা মানুষের মধ্যে নিজেদের পণ্যের চাহিদা তৈরি করতে নানা রকম ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তেমনি প্রচারণার অংশ হিসেবে অভিনব অফার দিয়েছে চীনের একটি রেস্তোরাঁ।

এই অফার অনুযায়ী নারী ক্রেতারা রেস্তোরাঁয় বিশেষ ডিসকাউন্ট বা মূল্যছাড় পাবেন। তবে এ মূল্যছাড় নিতে হলে তাদের একটি বিশেষ নিয়ম মানতে হবে। আর তা হলো তাদের স্কার্ট যত ছোট হবে মূল্যছাড় তত বেশি হবে।

অফারটি মনে ধরেছে নারী ক্রেতাদের। দল বেঁধে তারা ভিড় জমাচ্ছেন চীনের জিয়ানে অবস্থিত ইয়াং জিন হট পট রেস্তোরাঁয়। লাইনে দাঁড়িয়ে তারা তাদের ডিসকাউন্ট পাওয়ার জন্য স্কার্টের মাপও দিচ্ছেন। গ্রাহকের স্কার্টের মাপ নেওয়ার জন্য ইতিমধ্যেই একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

হাঁটুর ১৩ ইঞ্চি ওপরে স্কার্ট পরে সর্বোচ্চ ৯০ শতাংশ মূল্যছাড় পেয়েছেন এক নারী ক্রেতা। অন্যদিকে হাঁটুর তিন ইঞ্চি ওপরে স্কার্ট পরে সর্বনিম্ন ২০ শতাংশ মূল্যছাড় পেয়েছেন অন্য একজন নারী।

ইয়ং জিন হট পট রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা এসন ইয়াং এটির কারণ হিসেবে জানান, রেস্টুরেন্টের ব্যবসা খুব একটা ভালো হচ্ছিল না। তাই প্রচারণার জন্য এই অফার তারা দিয়েছেন। ক্রেতার দৃষ্টি আকর্ষণই মূল। এবং খুব দ্রুত তারা এর ফল পেয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমরা পাঁচ মাস হলো রেস্তোরাঁটি চালু করেছি। এ জন্য প্রত্যেক মাসেই আমরা একটি বিশেষ প্রচারণা চালাই। আমরা প্রচারণার অংশ হিসেবেই এটি করেছি যাতে ব্যবসা ভালো হয়।’

তবে রেস্তোরাঁয় এমন অফার নতুন নয়। এর আগে একটি কোরিয়ান রেস্তোরাঁয় এমন অফার দেওয়া হয়েছিল। সেখানে প্রতিদিন পাঁচজন সেরা সুন্দরীকে বিনা মূল্যে খাবার খাওয়ানো হতো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.