বুধবার (১২ আগস্ট) প্রথমবার নির্বাচনী প্রচারণা ইভেন্টে একসঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও সম্প্রতি তার নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।
সেখানে ডোনাল্ড ট্রাম্পের স্বভাব ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন কমলা।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ক্যালিফোর্নিয়া সিনেটরকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছেন বাইডেন।
নিজের শহর ডেলওয়ারের উইলমিংটনের একটি হাইস্কুল জিমনেসিয়ামে প্রচারণা ইভেন্টে কমলার প্রশংসা করে ৭৭ বছর বয়সী সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘তিনি একজন স্মার্ট, কঠোর এবং অভিজ্ঞ।
এই দেশের জন্য তিনি একজন প্রমাণিত যোদ্ধা। কমলা জানেন কীভাবে সরকার চালাতে হয়, কেমন করে কঠোর সিদ্ধান্ত নিতে হয়।
প্রথম দিন থেকেই দায়িত্ব পালন করতে প্রস্তুত তিনি।’