এবার ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করলেন মিশেল ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।
সোমবার ডেমোক্র্যাটিক পার্টির এক কনভেনশনে অংশ নিয়ে সাবেক মার্কিন এই ফার্স্ট লেডি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট।

গত চার বছরে ট্রাম্পের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদে যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে; সেসবের অবসানের জন্য আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করতে মার্কিনিদের প্রতি আহ্বান জানান মিশেল ওবামা।

ডেমোক্র্যাটের কনভেনশনে রেকর্ডকৃত এক আবেগপ্রবণ বার্তায় সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি বলেন, আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ডেমোক্র্যাট দলীয় এই কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানের সদস্যরাও প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ জানিয়ে চিঠি লিখেছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.