আন্তঃদেশীয় কোন্দলের জন্য চীনা মোবাইল কোম্পানি ভিভোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ফলে আইপিএলের টাইটেল স্পন্সরের খাতা থেকে বাদ পড়েছে ভিভোর নাম। এরপর নতুন টাইটেল স্পন্সরের খোঁজ শুরু করে বিসিসিআই।
যেখানে টাটা গ্রুপের মতো বড় নামও শোনা যাচ্ছিল।
তবে শেষ পর্যন্ত এবারের আইপিএলের টাইটেল স্পন্সরশিপ পেয়েছে অনলাইন ফ্যান্টাসি ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।
এদিকে আইপিএলের টাইটেল স্পন্সর হওয়ার জন্য ড্রিম ইলেভেন বোর্ডকে দেবে ২২২ কোটি রুপি।
অথচ ভিভোর সঙ্গে চুক্তির জন্য প্রতি আইপিএলে বিসিসিআই পেতো ৪৪০ কোটি রুপি। অর্থাৎ, প্রায় ২১৮ কোটি টাকা হারাচ্ছে বোর্ড।