কোচ হয়ে ফিরলেন ইউসুফ

পাকিস্তানের সাবেক গ্রেট ক্রিকেটার মোহাম্মদ ইউসুফকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার সাবেক এই অধিনায়ককে দেশটির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর কোচ হিসেবে দায়িত্ব পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত মোহাম্মদ ইউসুফ।
পাকিস্তানের হয়ে সফল এক ক্রিকেট ক্যারিয়ার কাটানো ইউসুফের কোচ হওয়ার ইচ্ছা আগে থেকে ছিল জানিয়ে তিনি বলেন, ‘কোচিংয়ে আমার ক্যারিয়ার গড়ার ইচ্ছার বিষয়ে প্রায় সবাই জানে।
আমার বিশ্বাস, দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য এটাই আমার জন্য সঠিক সময়। সুযোগটি পেয়ে আমি আনন্দিত।’

পাকিস্তানের হয়ে এক যুগের ক্যারিয়ারে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তরুণদের মাঝে সেটি ছড়িয়ে দিতে চান ৪৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
তিনি আরও যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বলতম সময়গুলোর একটির সঙ্গে যুক্ত হয়ে আমি যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছি তা তরুণ ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে পারব। আমি তাদের উন্নতিতে সাহায্য করতে পারব।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.