ভিসা জালিয়াতি করে ২ কোটি ডলার উপার্জন, যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেফতার

জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে এইচ ১বি ভিসা পাইয়ে দেয়ার অবৈধ বাণিজ্য করে আসছিলেন ভারতীয় নাগরিক আশীষ সোনি। এই কাজ করে পাঁচ বছরে অন্তত ২ কোটি ডলার আয় করেছেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ।

গতকাল শুক্রবার কেন্দ্রীয় কৌঁসুলীরা জানিয়েছেন, ওই ভারতীয়র বিরুদ্ধে ভিসা জালিয়ারিত ষড়যন্ত্র এবং জাল জালিয়াতি করে এইচ-১বি ভিসাই পাইয়ে দিতে বিদেশীদের প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছে।

তারা আরো বলেছেন, ৪৮ বয়সী আশীষ জাল এইচ ১বি ভিসা আবেদনের জন্য চারটি করপোরেটকে ব্যবহার করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদেশীদের যুক্তরাষ্ট্রে বসবাস ও আর্থিক সুবিধা দেয়ার কথা বলে প্রলুব্ধ করা এবং প্রতারণা ধামাচাপা দেয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এই কাজ করে তিনি ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মুনাফা করেছেন।

আশীষ যদি এসব অভিযোগে দোষী সাব্যস্ত হন তাহলে যুক্তরাষ্ট্রের দণ্ডবিধি অনুযায়ী তিনি ১০ বছরের সাজা পাবেন।

সূত্র: পিটিআই

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.