বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সম্পর্ক প্রায় দেড় যুগের।
কখনও বার্সেলোনা ছেড়ে যাবেন লিওনেল মেসি, এমনটা বছরখানেক আগেও হয়তো ভাবেনি কেউ।
কিন্তু চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সার শোচনীয় বিদায়ের পর থেকে যেন বদলে গেছে সব দৃশ্যপট।
বার্সেলোনার টিম ডিরেক্টরদের অনেকেই চাচ্ছেন, ক্লাব ছেড়ে চলে যাক মেসি। এতে করে নাকি দলের জন্যই ভালো হবে বলে মন্তব্য তাদের।
তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো দ্য লিমার মতে, লিওনেল মেসিকে বিক্রি করে দিলেই বার্সেলোনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টা এমন নয়।
বরং মেসিকে দিয়েই সমাধান খোঁজার পক্ষে তিনি।