ব্রিটেনের সহযোগিতা চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার ব্রিটেনের শরণাপন্ন হয়েছে ওয়াশিংটন।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি মাইক টার্নার ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ব্রিটেনের সহযোগিতা চেয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব পাস করতে ব্যর্থ হওয়ার তথ্য তুলে ধরে বলেছেন, ইরান যেন আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কিনতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্র ব্রিটেনকে পাশে চায়।

মার্কিন সরকারকে সহযোগিতা করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়ে মাইক টার্নার তার চিঠিতে দাবি করেছেন, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.