কোথায় যাচ্ছেন মেসি?

বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন লিওনেল মেসি। একটি বিশেষ বার্তায় এই ৩৩ বছর বয়সী অনুরোধ জানিয়েছেন দ্রুত তাকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে।
ঠিক ১০ দিন আগে বার্সেলোনা, ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে ৮-২ ব্যবধানে একটি ম্যাচ হারে, যেই ম্যাচে খেলেছেন লিওনেল মেসি।
এই ম্যাচটির পরপরই দ্রুত কোচ বদল করে ক্লাব বার্সেলোনা। কুইক সেতিয়েনের জায়গায় নিয়ে আসা হয় রোনাল্ড কোম্যানকে।

মেসি ছয়বার ব্যালন ডি’ অর জিতেছেন। কাতালান ক্লাব বার্সলোনার সাথে মেসির চুক্তি আছে ২০২১ সাল পর্যন্ত, মেসির ‘বাই আউট ক্লজ’ ৭০০ মিলিয়ন ইউরো।
বাই আউট ক্লজ হচ্ছে চুক্তির মেয়াদ থাকাকালীন একটি ট্রান্সফারের ভিত্তি মূল্য।

তবে বার্সেলোনার বোর্ড আরো একবার বসতে চায়, তারা মেসিকে ক্লাবে রাখতে চায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.