জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবার ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্র

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাষ্ট্র যে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর আবেদন করেছে তা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার কোনও সুযোগ নেই।

মঙ্গলবার মধ্যপ্রাচ্য নিয়ে এক বৈঠক করেন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট দিয়ান ত্রিয়ানসিয়াহ দিজানি।
জাতিসংঘে নিযুক্ত প্রতিনিধির দেশ ইন্দোনেশিয়া এবার পরিষদের সভাপতিত্ব করছে।
রাশিয়া ও চীনের করা এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রকে নিয়ে পরিষদের অবস্থানের কথা জানান দিজানি, তবে তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি।

আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর মার্কিন প্রতিনিধি কেলি ক্র্যাফটের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করা দেশগুলো সন্ত্রাসীদের সমর্থন করছে।
তিনি বলেছেন, ‘একটা ব্যাপার পরিষ্কার করতে চাই, পক্ষে কেউ না থাকলেও এই ব্যাপারে অটল থাকতে ট্রাম্প প্রশাসনের কোনও ভয় নেই।
আমার একমাত্র অনুশোচনা এই পরিষদের অন্য সদস্যরা তাদের পথ হারিয়েছে এবং এখন সন্ত্রাসের পক্ষে দাঁড়াচ্ছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.