এবার যুক্তরাষ্ট্রেও একই ব্যক্তি দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, তারা এমন একজনকে খুঁজে পেয়েছেন যিনি দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২৫ বছর বয়সী ওই ব্যক্তি নেভাডার রেনো এলাকায় বসবাস করেন।
গত এপ্রিলে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। সে সময় তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা দেয়।
অপরদিকে, গত মে মাসের শেষের দিকে নতুন করে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।
এবার তার দেহে আগের চেয়ে আরও বেশি সমস্যা দেখা দেয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় যে, তিনি আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।