বার্সার অনুশীলনে যোগ দিচ্ছেন না লিওনেল মেসি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে মৌসুম শেষ হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনার।
গেল মঙ্গলবার বার্সা ত্যাগ করার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। ২০২০/২১ মৌসুম শুরুর আগে রোববার ক্যাম্প ন্যুতে যোগ দেয়ার কথা খেলোয়াড়দের।
করোনাভাইরাস টেস্টের পর সোমবার থেকে অনুশীলন শুরু করার কথা সবার। যদিও অধিনায়ক মেসি জানিয়ে দিয়েছেন যোগ দিচ্ছেন না তিনি।

কাতালান দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয়ার পর থেকে এই পর্যন্ত মুখ খুলেননি লিও মেসি।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলো নিজস্ব সূত্রের সাহায্যে আর্জেন্টাইন মহাতারকার সব শেষ আপডেট সামনে আনছে।
বেশ কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, শনিবার মেসির পক্ষ থেকে বার্সেলোনা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, অনুশীলনে যোগ দিবেন না তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.